ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘন্টা যানচলাচল বন্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝড়ে গাছ ভেঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপর পড়লে বন্ধ হয়ে যায় যানচলাচল।শনিবার(১৭ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদের দক্ষিন পাশে মুন স্টার ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ভারি বৃষ্টিতে রাস্তার পাশের একটি গাছ ভেঙ্গে চলন্ত গাড়ির উপর পরে ।এসময় চট্টগ্রামমুখি দুইটি কার্ভাড ভ্যান পাশাপাশি সংর্ঘর্ষ হয়। এতে করে চট্টগ্রাম মুখি সব গাড়ি বন্ধ হয়ে যায়। বিকল্প পথ দিয়ে গাড়ি চললেও উভয় পাশে দেখা যায় দীর্ঘ লাইন। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম রাস্তা থেকে গাছ সড়িয়ে নিতে জোর তৎপরতা চালায়। দুইঘন্টা পর গাছটি সড়াতে সক্ষম হলে । পরবর্তীতে যানচলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। তবে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি ।
এবিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নূরুল আলম দুলাল সকালের সময় কে বলেন, বেলা সাড়ে ১০ টার সময় মহাসড়কে একটি গাছ ভেঙ্গে পড়ালে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে আমাদের রেস্কিউ টিম গিয়ে দ উদ্ধার তৎপরতা চালিয়ে গাছ সড়ানোর পর যানচলাচল স্বাভাবিক হয়। এসময় প্রায় তিনন্টা চট্টগ্রামমুখি যানচলাচল বিকল্প লাইনে চলার কথা জানান তিনি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান