বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় ভারতের টমেটো বাজারে ধস
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার অঞ্চলের টমেটো চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানকার টমেটো বাজারে ধস নেমেছে।
কর্ণাটকের স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পূর্বে ‘প্রথম গ্রেডের’ এক বক্স (১৫ কেজি) টমেটো ১ হাজার ১০০ রুপি থেকে ১ হাজার ২০০ রুপি পর্যন্ত বিক্রি হতো। কিন্তু এখন প্রতি বক্স টমেটো বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৮০ রুপিতে। সেখানকার স্থানীয় বাজারে দুই সপ্তাহ আগেও এক কেজি টমেটো ৪০ রুপিতে বিক্রি হতো। সেটি কমে এখন ১২ রুপিতে দাঁড়িয়েছে। সেখানে পাইকারি বাজারে এক বক্স টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ৪০০ রুপিতে।
কর্ণাটকের কোলার থেকে মূলত টমেটো নিয়ে আসত পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এরপর এগুলো তারা বাংলাদেশে পাঠাতেন। বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার আগে এসব ব্যবসায়ী কোলার থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ কেটি টমেটো কিনতেন। কিন্তু বর্তমানে এটি ৫০ শতাংশে নেমে এসেছে।
কোলার এপিএমসি সেক্রেটারি কিরান নারায়ণস্বামী বলেছেন, কোলারে উৎপাদিত টমেটোর সবচেয়ে বড় বাজার হলো বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে তাদের টমোটো রপ্তানিতে বড় প্রভাব পড়েছে।
শারতাজ খান নামের এক স্থানীয় ব্যবসায়ী বলেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে পণ্যবাহী গাড়ির চলাচল অনেকটা সীমিত হয়ে গেছে।
যেহেতু বাংলাদেশে তারা আর টমেটো রপ্তানি করতে পারছে না; সে কারণে ব্যবসায়ীরা স্থানীয় বাজারে মনোযোগ দিয়েছেন। এতে করে কর্ণাটকে টমেটোর দাম আশঙ্কাজনক হারে কমেছে। এছাড়া ওয়েয়ান্দের ভূমি ধসও দাম কমায় প্রভাব রেখেছে।
কোলারে ৪ হাজার হেক্টর জমিতে টমেটো উৎপাদন করা হয়। বাংলাদেশ ছাড়াও তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশে যায় এই টমেটো। তবে ভারতের অন্যান্য রাজ্যেও টমেটোর ব্যাপক উৎপাদন হওয়ায় দাম আরও কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: নিউজকর্ণাটক
এমএসএম / এমএসএম
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা