ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁয় আ’লীগের নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৪ বিকাল ৫:৪৬

 নওগাঁ সদর উপজেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে আওয়ামীলীগের নেতাকর্মীদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট শেষে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
অপরদিকে নওগাঁ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বসতবাড়ি, জেলা আ’লীগের কার্যালয়, নওগাঁ সদর উপজেলার সাবেক  ভাইস চেয়ারম্যন ইলিয়াস তুহিন ব্যবসা প্রতিষ্ঠান, সেচ্ছা সেবক লীগের সাঃ সম্পাদক নুর মোহাম্মাদ লাল এর সটর সাইকেল শোরুম, তিলকপুর ইউনিয়নের চেয়ারম্যন এর বাড়িতে অগ্নিসংযোগ করে গরুর খামার হতে গরু লুট করে এছাড়া জেলার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আ’লীগের নেতা কর্মীদের বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানগুলোও হামলা, ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগ বাদ পড়েনি। নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন শান্ত এর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে।
মোশারফ হোসেন শান্ত বলেন, পূর্ব শ্রক্রতার জের ধরে কিছু মাদক ব্যবসায়ী জুয়ার বোর্ড পরিচালনাকারী ও মাদক সেবীরা আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরের উপরে সন্ত্রাসী হামলা করে ভাঙচুর, অগ্নি সংযোগ ও লুটপাট এর ঘটনা ঘটিয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ভাঙচুর এবং আমার পুকুরের মাছ লুটপাটের ঘটনায় সব মিলিয়ে প্রায় চার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকের কয়েকটি চেক বই পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমার আত্মীয়-স্বজন ও পরিবারের সকলের সাথে পরামর্শ করেছি কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা নির্ধারণ করতে পেরেছি শীঘ্রই প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করব। প্রশাসনের উপর আস্থা এবং ভরসা রয়েছে তারা সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবে। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়