কাওলার আবাসিক এলাকা পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, BUP, ndc, nswc, afwc, psc ) আজ ১৭ আগস্ট ২০২৪ তারিখে কাওলার আবাসিক এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি শিশু পার্ক, বিভিন্ন ধরনের কোয়ার্টার, কাওলার বাজার, স্কুল, হেলিপ্যাড এলাকা, মসজিদ, মন্দির, কবরস্থান, নিরাপত্তা বেষ্টনিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় বেবিচক এর চেয়ারম্যান কাওলার আবাসিক এলাকায় বসবাসকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। এসময় তিনি বিদ্যমান সমস্যাগুলো সংশ্লিষ্ট শাখার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস দেন। এছাড়া মাননীয় চেয়ারম্যান কাওলার আবাসিক এলাকার নিরাপত্তা জোরদার, বেবিচক এর কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক পরিসর বৃদ্ধিসহ অন্যান্য উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), প্রধান প্রকৌশলী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নির্বাহী পরিচালক, পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা), পরিচালক (মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ)সহ বেবিচক এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
T.A.S / T.A.S
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন