ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বর্তামান জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ১:৪৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ, পৌর সভা, ও ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাধারণ জনতা ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা।

রবিবার দুপুর ১২ টার দিকে পৌরসভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলা চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়  এসে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, আওয়ামী লীগের মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছেন তাদের পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে, তাহলে সাধারণ জনতা গণভবনের মতো রায়গঞ্জ পৌরসভা, উপজেলা পরিষদসহ সকল জনপ্রতিনিধি সেই অবস্থা তৈরি করবেন।

তারা আরো বলেন, প্রায় ১৬ বছর আওয়ামী লীগ সরকার গুম-খুনের রাজনীতি করেছে। বিনাভোটে তারা সরকার গঠন করেছে। নিশিরাতের ভোটেও তারা ক্ষমতায় ছিল। গত ৭ জানুয়ারি তাদের নাটকীয় নির্বাচনে মানুষ ভোট দিতে আসেনি। এরপরও তারা সরকার গঠন করে। ক্ষমতায় থাকাকালীন তারা স্বৈরাচারী শাসন কায়েম করেছে দেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। ভোট ছাড়াই আওয়ামী অবৈধ সরকার জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা 'অবৈধ' জনপ্রতিনিধি। এরা ভোট ডাকাত, মানুষ হত্যাকারী, গডফাদার, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এদের বিচার করতে হবে।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মুক্তাদির প্রমুখ। সাধারণ ছাত্র জনতাসহ প্রায় প্রায় সহস্রাধিক মানুষেরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের