কর্মস্থলে যোগদান করেছে সাটুরিয়া থানা পুলিশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিরাজমান রাজনৈতিক অস্তিরতায় পুলিশ সদস্যরাও নিজেদের নিরাপত্তাসহ ১১ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করেছেন। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ও সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে অবশেষে কর্মবিরতি ত্যাগ করে কর্মস্থলে যোগদান শুরু করেছে পুলিশ সদস্যরা। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় পুনরায় কাজে যোগদান করেছে সাটুরিয়া থানা পুলিশ।
সরেজমিনে শনিবার (১৭আগষ্ট) সাটুরিয়া থানা গেটের মূল ফটকের সামনে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যসহ জরুরি সেবা দেয়ার জন্য কয়েকটি পুলিশ টিম পুরো উপজেলা জুড়ে কাজ করতে দেখা যায়। থানার চত্বরের গোলঘরে ও থানার ভেতরে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। থানার ভেতরে দায়িত্বরত সকল পুলিশ সদস্য তাদের নিজ নিজ দায়িত্ব পুর্নাঙ্গভাবে শুরু করেছেন। এলাকার জনসাধারণকে থানা থেকে সেবা গ্রহন করতে দেখা গেছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম বলেন,পুলিশ হেড কোয়ার্টার এর নির্দেশনা মতে আমরা পুরু উদ্যোমে কাজ শুরু করেছি। আমাদের পুলিশ সদস্যরা থানায় দায়িত্ব পালন এর পাশাপাশি আগের মতো রাস্তায় টহল দিচ্ছেন। থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তিনি ছাত্র, রাজনৈতিক নেতৃত্ব সহ সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন