ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে হাশিমপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে মানববন্ধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ৪:০

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার খুনি শেখ হাসিনার সহযোগী আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ কতৃক হামলাকারীদের অর্থের যোগানদাতা চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও হাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক'র পদত্যাগের দাবিতে দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ শাহা'র নেতৃত্বে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী প্রতিবাদী ছাত্র জনতা ও এলাকাবাসী। আজ ১৮ই আগষ্ট (রবিবার) দুপুরে হাশিমপুর ইউনিয়ন পরিষদে তার পদত্যাগ ও অপসারণের দাবীতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী প্রতিবাদী ছাত্র জনতার নেতাকর্মী ও এলাকাবাসীরা ইউনিয়ন পরিষদে অবস্থান নিয়ে চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাকের বিরুদ্ধে নানান অনিয়ম,চাঁদাবাজির কথা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। এই সময় আরো উপস্থিত ছিলেন ইসমাইল সওদাগর,বখতিয়ার উদ্দিন,আবদুর সবুর,জাকের হোসেন,আবুল হাশেম,মো.সাকিব,জাহেদুল ইসলাম,মো.ইউসুফ,মো.ফারুক,মো.সাকিব,মো.ইয়াছিন,বোরহান,মান্না,মো.ফারুক,মামুন প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র জনতারা জানান,আওয়ামিলীগের নেতাদের সহযোগিতায় রাতের ভোটে অবৈধভাবে খোরশেদ বিন ইছাহাক হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন। এরপর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে। তাই এই অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ বিন ইছাহাকের পদত্যাগ ও অপসারণের দাবীতে আজকের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমরা এই চেয়ারম্যানকে আর দেখতে চাই না। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ