ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ি স্বনির্ভর সেভেন মার্ডার এর ৬ বছর আজ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ৪:১

খাগড়াছড়ির স্বনির্ভরে সেভেন মার্ডার এর ৬ষ্ঠ বছর উপলক্ষে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবী করে কর্মসূচী পালন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) খাগড়াছড়ি জেলা শাখা। 

সোমবার (১৮ আগস্ট ২০২৪) সকালে খাগড়াছড়ির স্বনির্ভর ইউপিডিএফ কার্যালযের সামনে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ ৭ হত্যাকাণ্ডের ৬ বছর পূতিতে এ আয়োজন করে তারা। 

এতে কালো ব্যাজ ধারণ ও পুস্পস্তবক অর্পণ,নীরবতা পালন করে ইউপিডিএফ সমর্থিত সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এতে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপির) খাগড়াছড়ি জেলা সভাপতি শান্ত চাকমা স্বনির্ভর হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবী করে বক্তব্য রাখেন। তিনি সেদিন প্রশাসনের নীরবতার প্রশ্ন তুলেন তিনি। এ সময় হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তসহ আন্তর্জাতিক তদন্ত দাবী করে হত্যাকারীদের বিচার দাবী জানিয়ে এখনো হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন। 

একই সাথে সেদিনের স্মৃতি চারণ করে হত্যাকারীরা জাত ভাই নিধনের ষড়যন্ত্রের কথা তুলে ধরেন তিনি। ঘটনাস্থলের ৫০/১০০ গজের মধ্যে প্রশাসনের দুটি পোষ্ট ও সিসিটিভি ক্যামেরা থাকার পরও এমন ঘটনার নিন্দা জানান বক্তারা। দীর্ঘ সময় পরও দাবীর প্রেক্ষিতে সে ক্যামেরার ফুটেজ এখনো প্রকাশ না করা পরিকল্পিত ঘটনার অংশ বলে তিনি দাবী করেন। 

এর আগে শহীদ নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ২ মিনিট নীরবতা পালন করে শপথ নেন দলীয়  নেতাকর্মীরা। হিল ইউমেন্স ফেডারেশন এর খাগড়াছড়ি জেলা আহবায়ক এন্টি চাকমাসহ নিহতের স্বজনরা এতে অংশ নেয়। 

উল্লেখ, ২০১৮ সালের ১৮ আগস্ট সকালে স্বনির্ভর বাজারে প্রতিপক্ষ গ্রুপের গুলিতে পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা,সহ-সাধারণ সম্পাদক এলটন চাকমা,খাগড়াছড়ি জেলা যুব ফোরামের সহ-সভাপতি সভাপতি পলাশ চাকমাসহ ৭ জন প্রাণ হারায় সেদিন। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত