ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কাশিমপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মান্নানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগের দাবি


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ১৮-৮-২০২৪ বিকাল ৫:৩৪

 কাশিমপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মান্নানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবি জানিয়েছেন। এই আন্দোলনে যোগ দিয়েছেন এলাকার বিভিন্ন ছাত্রছাত্রীর অভিভাবকরাও। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অভিযোগ করেন, অধ্যক্ষ মান্নান নিজেকে স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বলে পরিচয় দেন, যদিও তিনি আসলে স্কুলের প্রধান শিক্ষক। তার এই মিথ্যা পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। 

অভিযোগে বলা হয়েছে, স্কুলের পাশে অবস্থিত মার্কেটের ভাড়া বিদ্যালয়ের উন্নয়নে ব্যবহার না করে তিনি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ উঠলেও প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন অবসরে যাওয়ার পরও তাকে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে বহাল রেখেছেন। যার ফলে বিদ্যালয়ের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 

এলাকার অভিভাবকরা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে জানান, অধ্যক্ষ মান্নানের এই অনিয়ম শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা বলেন, "আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে আমরা একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই। অধ্যক্ষ মান্নানের অনিয়ম আর সহ্য করা হবে না।"

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা জানান, "অধ্যক্ষ মান্নানের এমন কার্যকলাপ শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। আমরা তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।" তারা আরও জানান, এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

অধ্যক্ষ মান্নান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন, "আমি সবকিছু নিয়ম মেনেই করছি এবং এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।" এই প্রতিষ্ঠানের ৯০০ শিক্ষার্থী আছে বলে তিনি  জানালেও তার সহকারী প্রধান জানান ৭০০। 

অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, এই অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হোক। তারা আশাবাদী, প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে শিক্ষার্থীদের সুরক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করবে।

কাশিমপুর স্কুল এন্ড কলেজের এই ঘটনায় স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে এবং এলাকাবাসী দ্রুত এর সুষ্ঠু সমাধানের দাবি জানাচ্ছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা