ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৩:৩১

রাজবাড়ীর পাংশায় নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে পৌর সড়ক। পৌর শহরের মৈশালা এলাকার নিমতলা এলাকা থেকে কামার পাগারের মধ্যদিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সরদার বাসস্ট্যান্ড এলাকায় মিলিত হয়েছে। সরদার বাসস্ট্যান্ড থেকে বাজারে প্রবেশের বাইপাস সড়ক এটি। এই সড়কের নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৪ ‍আগস্ট) সরেজমিন গেলে এলাকাবাসী বলেন, প্রথম দিকে ভালোমানের সামগ্রী দিয়ে চলছিল নির্মাণকাজ। বর্তমানে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজ করা হচ্ছে। আজ সড়কের নির্মাণকাজের জন্য বেশকিছু ইট আনা হয়েছে, যার সবগুলো একেবারেই নিম্নমানের।

এ সময় সড়ক নির্মাণকাজের শ্রমিকদের সরদার এরশাদ খান বলেন, এই ইটগুলো বর্ষা মৌসুমে তৈরি করা হয়েছে। এজন্য দেখে মনে হচ্ছে নিম্নমানের। কিন্তু এর চয়ে ভালো ইট পাংশার আর কোথাও নেই।

এ বিষয়ে পাংশা পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) একেএম শরিফুল ইসলামের কাছে কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও দরপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আগে মেয়রের সাথে কথা বলি। মেয়রের সাথে কথা না বলে কোনো তথ্য দিতে পারব না।

পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডলের সাথে কথা হলে তিনি বলেন, ইটগুলোতে রেইন স্পট থাকতে পারে। বিষয়টি আমি দেখছি। দরপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সহকারী প্রকৌশলীকে তথ্য দেয়ার কথা বলে দিচ্ছি। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়