ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রতিনিধিরা আত্মগোপনে, সেবা ব্যহত


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ২:২

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর নাটোরের সিংড়া উপজেলার বেশ কিছু ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে জনসাধারণ এসে পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। ১২টি ইউনিয়নের মধ্যে অর্ধেকের বেশি ইউপি চেয়ারম্যানরা অনুপস্থিত। 

এসব কার্যালয়ে এখনো নাগরিক সেবা স্বাভাবিক করা যায়নি। জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন পাশা গত রবিবার থেকে অফিস শুরু করেন। মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি অফিস শুরু করলেও পুরুষ ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান লিখন এখনো কর্মস্থলে অনুপস্থিত। 

সিংড়া পৌরসভার মেয়র-কাউন্সিলররা কেউই ৫ আগস্টের পর থেকে কার্যালয়ে আসছেন না। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৭ ইউপির চেয়ারম্যান আত্মগোপনে রয়েছে বলে জানা যায়।

জানা যায়, সরকারী প্রজ্ঞাপনে পর নড়েচড়ে বসে চেয়ারম্যানরা। গত ১৮ আগষ্ট রবিবার শুরু অফিস করেন কলম ইউপির চেয়ারম্যান মইনুল হক চুনু, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ, ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম হোসেন বাদশা, রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। 

এখনো কর্মস্থলে অনুপস্থিত সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা এবং শেরকোল ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনের কারনে সেবা ব্যহত রয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক