ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সাভারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৯-৮-২০২৪ বিকাল ৫:৪৪

সাভারে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
সোমবার ১৯ ই আগষ্ট বিকেলে সাভার উলাইলে সাবেক মেয়র রেফাত উল্লাহর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন সহ সভাপতি ঢাকা জেলা বিএনপি, জামাল উদ্দিন সরকার সাবেক সভাপতি সাভার থানা বিএনপি, সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক হাজী আব্দুল গফুর, মোঃ সোবাহান মিয়া ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান নাইম, সাভার পৌর কাউন্সিলর ডলফিন আক্তারসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আলোচকরা বলেন বিগত স্বৈরাচারী সরকার আমাদের নেতা কর্মীদের গুম খুন হত্যা সহ মিথ্যা মামলা দিয়ে নানা ধরনের হয়রানি ও অত্যাচার করেছে। এছাড়া বক্তারা বিগত দিনের স্বৈরচার সরকারের সময়ে যারা বিএনপি থেকে সরে নিজ স্বার্থে দল বদল করেছিল তাদের বিষয়ে সতর্ক থাকার আহবান করেন। দেশকে নতুনভাবে স্বাধীনতা দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্হতা করেন। পরিশেষে দেশ গঠনে সার্বিক সহযোগিতার পাশাপাশি ঘুষ দুর্নিতীর বিরুদ্ধে  সোচ্চার থাকা এবং চাঁদাবাজিদের কঠোর হস্তে দমনের আশ্বাস দেন। 
এ সময় তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা