গোবিন্দগন্জে মাঠ ভরা সবুজ ধানে স্বপ্ন দেখছেন কৃষক
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এবার চলতি মৌসুমে ফসলি জমির মাঠগুলো এখন শোভা পাচ্ছে আমন ধান। ধানের সবুজ রঙে ভরে উঠেছে উপজেলার ফসলের বিস্তীর্ণ মাঠ। গত মৌসুমে ইরি ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় এবার কৃষকরা কোমর বেঁধে মাঠে নেমেছেন।
সড়জমিনে দেখা গেছে, দিলালপুর (পূর্ব পাড়া) গ্রামের চারদিকে সবুজে সমারোহে ভরে উঠছে ফসলের মাঠ। বসন্তের হিমেল হাওয়ার দোল খাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ। চারদিকে শুধু সবুজ আর সবুজ।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় মোট ২৬ হাজার ৫০০ হেক্টর জমিতে ইরি ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে চলতি বোরো আমন মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩১হাজার ১০৪ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকা সহ সঠিক সময়ে চারা লাগানো থেকে শুরু করে সেচ দেয়া ও সার সংকট না থাকায় ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে হালকা বৃষ্টি হলে ধানের রোগ-বালাই অনেকটাই কমে যাবে এমনটা ধারণা করা হচ্ছে।
উপজেলায় স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে ধান চাষ করায় মাঠজুড়ে বোরো আমন ধানের চারা দেখা যাচ্ছে। মাঠে গিয়ে দেখা যায় মৃদু হাওয়ায় দুলছে সবুজ ধান গাছ। তিন মাসের মধ্যে চলতি মৌসুমে কৃষকরা ফসল ঘরে তুলতে পারবেন বলে ধারণা করছে উপজেলা কৃষি বিভাগ।
এদিকে কৃষান-কৃষানিরা জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার গুমানীগন্জ ইউনিয়নের দিলালপুর (পূর্বপাড়) গ্রাম এলাকার কৃষক মোঃ সুজন মিয়া বলেন, চলতি ইরি মৌসুমে আমি প্রায় চার বিঘা জমিতে বোরো আমন ধান চাষ করেছি। কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের তুলনায় এবার ভালো ফলন পাব। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা - ই মাহমুদ জানান, চলতি মৌসুমে শুরু থেকে কৃষকদের ইরি ধান চাষাবাদে সঠিক পরামর্শ দেয়া হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরে বোরো আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
T.A.S / T.A.S
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার