শেখ হাসিনার ফাঁসির দাবিতে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, খুন, গুম, হামলা, মামলার প্রতিবাদে খুনি হাসিনা এবং জড়িতদের বিচারের দাবিতে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেল ৪ টার দিকে রায়গঞ্জ পৌর এলাকা এলাকা হতে বের হওয়া মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রায়গঞ্জ পৌর সভার ধানগড়া বাজার চত্বরে গিয়ে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি মনোনীত সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার।
এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, স্বাগত বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন। অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণহত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য দায়ী খুনি শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
T.A.S / T.A.S
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান