সিলেটে সড়ক প্রসস্তকরনের জন্য কেটে ফেলা হচ্ছে শত শত গাছ
সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর বাইপাস পয়েন্ট এলাকা থেকে পারাইচকমুখী বাইপাস সড়কের দুইপাশে শত শত গাছ কেটে ফেলা হচ্ছে। সোমবার সকাল ১১টার দিকে ঐ এলাকায় গিয়ে দেখা যায় রাস্তায় দুইপাশে শত শত গাছ কেটে ফেলা হয়েছে এবং আরও গাছ কাটা হচ্ছে। গাছ কাটতে থাকা কর্মরত শ্রমিকদের কাছে কর্তৃপক্ষের নাম জানতে চাইলে তারা সঠিক কথা বলতে পারেনি৷
শ্রীরামপুর এলাকায় গাছ কেটে ফেলার বিষয়ে সিলেট জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমীর হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের ৬লেনের কাজ চলমান রয়েছে। ৬লেন হুমায়ুন রশীদ চত্তরে হয়ে পারাইচক বাইপাস হয়ে তামাবিল যাবে। সেকারনে হয়তো গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তবে সড়ক ও জনপদ বিভাগ গাছ কেটে ফেলার পরে সুবিধাজনক স্থানে আবার গাছের চারা রোপন করে।
এ বিষয়ে সিলেট বিভাগের বন বিভাগের প্রধান কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ৬লেনের রাস্তা প্রসস্থকরনের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলতে হচ্ছে। শ্রীরামপুর থেকে পারাইচক পর্যন্ত সেই প্রক্রিয়ায় অংশ হিসেবে গাছগুলো টেন্ডারের মাধ্যমে ঠিকাদাররা গাছ কেটে নিচ্ছেন। সুতাকান্দি বর্ডার ও জাফলং বর্ডার পর্যন্ত রাস্তার দুইপাশে গাছগুলো কেটে নেওয়া হবে৷
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, সামাজিক বনায়নের কর্মসূচী হিসেবে গাছগুলো রোপন করা হয়েছিলো। গাছগুলো অক্ষত রেখে আলাদা আলাদা লেন তৈরি করা যেতে পারে। আমি সড়ক জনপদ বিভাগ ও বন বিভাগের প্রতি আহবান জানাই, ১০০বছরের পরিকল্পনা হাতে নিয়ে সামাজিক বনায়নের জন্য গাছগুলো রোপন করবেন যাতে বছরের পর বছর পরিবেশের ক্ষতি না হয়৷
T.A.S / T.A.S
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২