দিনাজপুর সাবেক হুইপ ও সাবেক বিচারপতি বিরুদ্ধে হত্যা মামলা
দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রাহুল হত্যার অভিযোগে জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক জ্যেষ্ঠ বিচারপতি ইনায়েতুর রহিমসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ১৯ আগষ্ট দিনাজপুর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেছেন সদর উপজেলার উপশহর এলাকার সাহারউদ্দিনের ছেলে মো. রুহান হোসেন (৪১)। মামলায় ২০ জন ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ৪-৫শ জন। যাদের আসামি করা হয়েছে, তারা অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সকাল থেকে সারা দেশের ন্যায় দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে নামে। শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের হাসপাতাল মোড় এলাকায় আসলে ইকবালুর রহিম ও ইনায়েতুর রহিমের পরোক্ষ মদদে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপড়ে চড়াও হয়। আওয়ামী লীগ সন্ত্রাসীরা বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাকা রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রাহুল ইসলাম নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ৭ আগস্ট সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় রাহুলের মৃত্যু হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন- দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ (৫০), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৫০), আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন (৫৪), শাহ আলম (৪৯), খোয়া ব্যবসায়ী মো. রমজান (৫২), যুবলীগ নেতা সালেকীন রানা (৪২), মো. আবু ইবনে রজব (৪৮), যুবলীগ নেতা মো. মিথুন (৪০), ওয়ার্ড যুবলীগ নেতা মো. সুইট (৩০), ৩নং ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা (৬২), জন (৩৫), মো. হারুনর রশিদ রায়হান (৩৫), ৪নং শেখপুরা ইউপি চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম (৫৫), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার (৬৫), ৫নং শশরা ইউপি চেয়ারম্যান রানা (৫৫), সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম (৬২) ও ছাত্রলীগ নেতা মো. মিথুন (৩২)। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ৪-৫শ জনকে। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, ১৯ আগষ্ট দুপুরে একটি মামলা দায়ের হয়েছে।
এমএসএম / এমএসএম
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন
বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ
দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা
জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী
মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার