রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নওগাঁর রাণীনগরে সিএনজির পথরোধ করে জুয়েল রানা (৪৫) নামে এক ব্যবসায়ীকে চাকু ধরে প্রায় ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। শুক্রবার সন্ধা নাগাদ রাণীনগর-আত্রাই সড়কের ঘোষগ্রাম এলাকায় এঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া ব্যবসায়ী জয়েল রানা নওগাঁ সদরের চকরামপুর মহল্লার তাহের সরদারের ছেলে। এঘটনায় শুক্রবার রাতেই রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।জুয়েল রানা জানান,নওগাঁ মসজিদ মার্কেটে তাদের মেসার্স রাসেল ক্লোথ ষ্টোরসহ কাপড়ের তিনটি পাইকারী দোকান রয়েছে। এসব দোকান থেকে আত্রাই উপজেলার ভবানীপুর বাজারের প্রায় ১০/১২জন ব্যবসায়ীরা মালামাল বাঁকী নিয়ে যান এবং প্রতি শুক্রবার দোকানে গিয়ে বকেয়া টাকা আদায় করে নিয়ে আসেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধা ৬টা নাগাদ ভবানীপুর বাজার থেকে বকেয়া টাকা আদায় করে একটি সিএনজি রিজার্ভ নিয়ে নওগাঁ ফিরছিলেন। এসময় রাণীনগর-আত্রাই সড়কের ঘোষগ্রাম বেতগাড়ী নামক এলাকায় পৌছলে দুটি মোটরসাইকেলে থাকা ৬জন মাস্কপড়া ছিনতাইকারীরা সিএনজির সামনে এসে পথরোধ করে । এর পর চাকু ধরে টাকার ব্যগ ছিনতাই করে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এঘটনায় শুক্রবার রাতেই তিনি বাদী হয়ে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,রাস্তায় টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই