বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষাসহ বনকে রক্ষা করতে বন বিভাগকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গনে ৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়ার সরকার, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, এসএম সাজ্জাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, জেলা সিভিল সার্জন নুয়েন খীসা প্রমুখ।
পার্বত্য উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি সুরক্ষাসহ অর্থনৈতিকভাবে যেসব গাছের প্রয়োজনীয়তা রয়েছে তা নিয়ে একটি সার্ভে করা দরকার। কোনো গাছের বিকল্প নির্ধারণ না করে তা বন্ধ করা ঠিক হবে না। উপদেষ্টা বলেন, শুধু ফলজ গাছ নয়, পাহাড়ের প্রকৃৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় কি কি গাছ লাগানো যায় তা নির্ধারণ করা উচিত।
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধে গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা