দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
দাউদকান্দির পশ্চিম মাইজপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসন এবং মশা-মাছির প্রজননক্ষেত্র ধ্বংসের লক্ষ্যে 'ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা' একটি খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। শনিবার সকালে দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জান্নাতুল ফাতেমা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি আসিফ কবির, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক এস. এম. মিজান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মনির হোসেন ফরাজি, অর্থ বিষয়ক সম্পাদক রোমান মিয়াজি এবং কবির হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, "জলাবদ্ধতা এবং মশা-মাছিবাহিত রোগ প্রতিরোধে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয়দের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।" এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উল্লেখ্য, এই অভিযানটি বলদা খালের বর্জ্য অপসারণ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ