নাগরপুর থানার ওসি’র সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
টাঙ্গাইলের নাগরপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন এর সাথে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নাগরপুর থানা অফিস ভবনে উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. আল-আমিন ও সদস্য সচিব মো. বুলবুল সরকার এর উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অফিসার ইনচার্জ মহোদয়।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, নাগরপুর উপজেলায় সকল ধরণের চাঁদাবাজ ও দখলদারদের প্রতিরোধ করতে হবে। সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সহ অবস্থান সৃষ্টি করতে হবে। চলমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এসব প্রতিরোধ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। এছাড়াও নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদ জনসাধারণের পাশে থেকে তাদের সেবায় কাজ করতে চায় এবং যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে তারা সর্বদা ঐক্যবদ্ধ।
নাগরপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন নেতৃবৃন্দদের আশ্বস্ত করে বলেন, আমরা জনগণের কল্যাণে নিয়োজিত থেকে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কোন ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দেশের সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক এটিই কাম্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. নাইম খান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম, নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসেন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. সিপন রানা, সহ সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন নয়ন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. ফারুক হোসেন সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান