ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বান্দরবানে ঝিরিতে পড়ে জুম চাষী ইন্দ্রলাল চাকমা নিহত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২০-৮-২০২৪ বিকাল ৫:১৫

বান্দরবানে বাড়িতে ফেরার পথে ঝিরিতে পড়ে ইন্দ্রলাল চাকমা (৬২) নামে এক জুম চাষী নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলার তালুকদার পাড়া এলাকায় তুংথং ঝিরিতে এই ঘটনাটি ঘটে। নিহত জুমচাষী সদর ইউনিয়নে পর্যটন চাকমা পাড়া গ্রামে লট্য চাকমা ছেলে। তিনি একজন জুম চাষী ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল জুমে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে পা পিছলে তুং থং ঝিরিতে পড়ে পানি স্রোতে জুম চাষি নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ঝিরিতে তার লাশ দেখতে পায়। পরে ঘটনাস্থলে এসে ঝিরি থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ বলেন, ঝিরিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত