বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা ২ ট্রাক ভারতীয় ফেব্রিক্স আটক
বেনাপোল স্থলবন্দরে ভারত হতে আমদানিকৃত পণ্য মিথ্যা ঘোষণা দিয়ে ছাড় করানোর প্রাক্কালে ফেব্রিক্সের একটি বড় চালান আটক করেছেন বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ভারতীয় ১০চাকার দুটি ট্রাক যোগে আসা (ডাব্লু বি- ৬০৪৭ ও এন এল ০২-১৫২১) এই ফেব্রিক্স পণ্য চালানটি বন্দরের ৩৫ নং শেডের সামনে পাকা রাস্তার উপর ভারতীয় ট্রাক হতে বাংলা ট্রাকে আনলোড করার সময় আটক করা হয়। এসময় বাংলাদেশী ঢাকা মেট্রো উ-১১-২৮২৫ নাম্বারের একটি কাভার্ড ভ্যান ট্রাক ও জব্দ করা হয়েছে। খবর লেখা কালীন সময়ে জব্দকৃত ভারতীয় ট্রাক দুটি বেনাপোল কাস্টমস হাউসের অভ্যান্তরে রাখা হয়েছে এবং বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে বন্দরের লেবার দিয়ে সম্পূর্ন পণ্যের ওজন নির্ধারনের কাজ চলছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) বেনাপোল অফিসের দায়িত্বরতরা জানান,মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ভারতীয় ২ ট্রাক পণ্য সকল কগজপত্র প্রক্রিয়াধীন শেষ করে খালাস নেওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষের নিকট আটকের সত্যতা নিশ্চিত করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য ব্লিচিং পাউডার চালানে মাদক,বিষ্ফোরক ও ফেব্রিক্স রয়েছে। বিষয়টি তারা তাৎক্ষনিক বেনাপোল কাস্টমস কমিশনার ও শুল্কগেয়োন্দা সংস্থাকে অবহিত করলে পণ্য চালানটি কাস্টমস কর্তৃপক্ষ আটকিয়ে কাস্টমস হাউসে নেয়। বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, খুলনার আমদানিকারক প্রতিষ্ঠান জামাল বানিজ্য ভান্ডার ভারত হতে ১২শত ব্যারেল ব্লিচিং পাউডার পণ্য আমদানির ঘোষণা দেন এবং পণ্যচালানগুলো খালাসের দায়িত্বে ছিলেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স চৈতী এন্টারপ্রাইজ। মিথ্যা ঘোষণায় পণ্য আনার দ্বায়ে এনএসআই এর সংবাদ মারফত কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি আটক করেন। সংবাদের সত্যতা যাচায়ে প্রতিটি ব্যরেল খুললে পলিথীনে ভরা ৮/৯ কেজি করে বালু পাওয়া যায় ও তার নিচে ১৩ হতে ১৫ কেজি ওজনের নেট ও ভ্যালভেটের ফেব্রিক্স রয়েছে। মালের পরিপূর্ন গননা ও ওজন নির্ধারন শেষে প্রেস ব্রিফিং করবে বলে সূত্রটি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়,কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন এই সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মইদুল ইসলাম নামে একজন এই ধরনের কাজ করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে বহু অর্থ সম্পত্তির মালিক হয়েছেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা