জুড়ীতে ৪৩৫ পিস ইয়াবা সহ গ্রেফতার এক
মৌলভীবাজার জেলার জুড়ীতে ৪৩৫ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিল সহ মোঃ নয়ন মিয়া (১৯) নামে একজনকে সেনাবাহিনীর সহায়তায় আটক করেছে পুলিশ। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের সেলিম আহমদের ছেলে। মঙ্গলবার (২০ আগস্ট) গভীর রাতে তাকে আটক করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ জুনেদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও নিজ বাড়ী তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৪৩৫ পিস ইয়াবা ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের
মৃত চেরাগ আলীর ছেলে সেলিম আহমদ ও তার ছেলে মোঃ নয়ন মিয়াকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ