ছাত্র-জনতাআন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডেমরায় বিএনপির আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
রাজধানীর ডেমরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ডেমরা থানা বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বামৈল ইউনিট বিএনপি'র আয়োজনে রবিবার বিকেলে ডেমরার বামৈল এলাকায় এ অনুষ্ঠিত হয়।
ইউনিট বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জুলহাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব নবী উল্লাহ্ নবী।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির সমন্বয় কমিটির সদস্য সচিব আনিসুজ্জামান আনিস, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক আহমেদ সাধু, মনির হোসেন, নূরমোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের পর কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় ।
জামিল আহমেদ / জামিল আহমেদ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন