ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

শিবচরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ১:২৭

শিবচরের মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই হাসিবুর রহমান মোল্লা নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে পিছনে থাকা মো: মাসুদ নামে আরেক যুবক গুরুতর আহত হয়। পরে তাকে স্হানীয়রা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পেরন করেন পথিমধ্যে সেও মারা যায়। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে মহাসড়কের পাঁচ্চর গোলচত্বর সংলগ্নে দুর্ঘটনাটি ঘটে।

মৃত্যু হাসিবুর রহমানের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার মাইজপাড়া এলাকার মিন্টু মোল্লার ছেলে। তিনি কালকিনির ড. আব্দুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেক্ট্রিক্যাল বিষয়ের শিক্ষার্থী। অপরদিকে নিহত মো. মাসুদ একই এলাকার মো. সাকিব হোসেনের ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার ভাঙ্গামুখী লেনে অজ্ঞাত এক গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই হাসিবুরের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এবং আহত মো. মাসুদকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার সময় তিনিও মারা যান।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং রাতে ঢাকা নেওয়ার পথে আহত অপর যুবকেরও মৃত্যু হয়। তারা উভয়ই মাদারীপুরের ডাসার এলাকার বাসিন্দা। কোনো গাড়ি তাদের চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি।

T.A.S / T.A.S

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ