ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বেনাপোলে দেশের বিভিন্ন মিডিয়া ভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ২:২৩

দেশের শীর্ষ স্থানীয় মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে বেনাপোলে শার্শা উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার (২১ আগষ্ট) বেনাপোল কাস্টমস হাউজের সামনে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণ করে মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়াও দেশের সকল গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,বেনাপোল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির প্রতিনিধি বকুল মাহবুব, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক জামাল হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষি, নাভারন প্রেসক্লাবের সভাপতি এটিএন বাংলার আহমেদ আলী শাহীন, শার্শা প্রেসক্লাবের সেক্রেটারি নাগরিক টিভির ওসমান গনি। বন্দর প্রেসক্লাবের সেক্রেটারি আজিজুল হক, সিনিয়র সাংবাদিক দেবুল কুমার দাস, ইনডিপেনডেন্ট টিভির আব্দুর রহিম, এস এ টিভির নাসির উদ্দিন, দৈনিক বাংলার রাশেদুজ্জামান রাসু, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন হোসাইন। মানববন্ধনে সাংবাদিক সুমন হোসাইন বলেন, অবিলম্বে গণমাধ্যমকর্মীদের সংবাদ পরিবেশনে অবাধ স্বাধীনতা সহ সাংবাদিক নিরাপত্তা আইন পাশ করতে হবে। দেশের প্রতিটি সেক্টরে তথ্য আইনের সঠিক ব্যবহার করেত অন্তবর্তকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। 

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির