ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে এক জেলে অপহৃত বনজীবিদের মধ্যে আতঙ্ক


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ২:৩০

বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে নদীতে মাছ ধরার সময় মুক্তিপণ দাবি করে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের দারগাং সংলগ্ন ছেড়া নদীতে মাছ ধরার সময় অস্ত্রধারী বনদস্যু বাহিনী তাকে অপহরণ করে। তবে, এসময় অপহৃত জেলের অপর তিন সঙ্গী উপজেলার টেংরাখালী গ্রামের রেজাউল, সুলতান ও মোকছেদ কে ছেড়ে দেয় বনদস্যু বাহিনীর সদস্যরা। 

অপহৃত জেলে হলেন, শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে শফিকুল গাজী (৪৫)। 

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালী গ্রামের হাজি আব্দুর রহমান জানান, গত পরশু জেলেরা মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করে। এক পর্যায়ে গতকাল রাতে অস্ত্রধারী বনদস্যুর দল অতর্কিত হামলা চালিয়ে সফিকুলকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘদিন সুন্দরবন বনদস্যু মুক্ত ছিল। নতুন করে জেলে অপহরণের ঘটনায় সুন্দরবন নির্ভরশীল বনজীবিদের মধ্যে আবারও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বনদস্যু বাহিনীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি তিনি জানান। 

এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনষ্টেশন অফিসার (এসও) হাবিবুল ইসলাম বলেন, জেলে অপহরণের ঘটনা শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার