পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে সন্ত্রাসী হামলার প্রতিবাদ পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
বুধবার (২১ আগস্ট) সকাল ১১ টার দিকে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও ডেইলি স্টারের প্রতিনিধি সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন - পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এন টিভির প্রতিনিধি কাজল বরন দাস, সাধারণ সম্পাদক ও মানবজমিনের প্রতিনিধি জালাল আহমেদ, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি জাকারিয়া হৃদয়, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, কালের কন্ঠের প্রতিনিধি সাইমুন রহমান ও এখন টেলিভিশনের প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রথম আলোর প্রতিনিধি শংকর লাল দাস, যুগান্তর পত্রিকার প্রতিনিধি বিলাস দাস, সময় টিভির প্রতিনিধি মনির হোসেন বাদল, মাই টিভির প্রতিনিধি মশিউর রহমান বাবলু, মানবকন্ঠের প্রতিনিধি জাকির মাহামুদ সেলিম, দেশ টিভি ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি সাঈদ ইব্রাহিম, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি সিকদার জুবায়ের হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেন, মোহনা টিভির প্রতিনিধি খোকন হাওলাদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তবে দেশের গণমাধ্যমে কেনো বাঁধা আসবে। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে দিনে-দুপুরে ন্যক্কারজনক হামলা হয়েছে । গণমাধ্যমের ওপর এই হামলা মেনে নেওয়া যায় না। জড়িতদের গ্রেপ্তার করে সকল গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদার করতে হবে । ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।অন্যথায় কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হবে বলে হুশিয়ারী দিয়েছেন পটুয়াখালীর সাংবাদিকেরা । এই সন্ত্রাসী কাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান অর্ন্তবতীকালিন সরকার প্রধানের কাছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী