ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফের ১৫ দিনের রিমান্ডে ইমরান খান ও তার স্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২৪ বিকাল ৬:৩৯

রাষ্ট্রীয় উপহার বা তোশাখানা সংক্রান্ত নতুন একটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৫ দিনের রিমান্ড (বিচারিক হেফাজত) মঞ্জুর করেছে দেশটির দুর্নীতিবিরোধী বিশেষ আদালত। সোমবার এ রিমান্ড মঞ্জুর করে আগামী ২ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করার আদেশ দিয়েছেন আদালত।

এর আগে অপর একটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে তাদেরকে সোমবার আদালতে হাজির করা হয়। গত ৮ আগস্ট তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। ইমরান খানকে গত বছরের ৯ মে গ্রেফতার করা হয়। ওই সময় উত্তেজিত হয়ে তার সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক হামলা চালায়। ওই হামলার ঘটনায় ইমরান খানকে অভিযুক্ত করে তাকে ক্ষমা চাইতে বলে সেনাবাহিনী।  তবে বারবার ক্ষমা চাইতে অস্বীকার করেন ইমরান। ওই সময় সেনাবাহিনীর সঙ্গে সংলাপে বসতেও রাজি ছিলেন না সাবেক এ প্রধানমন্ত্রী। 

তবে সম্প্রতি তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন। এখন সরকার নয়, সেনাবাহিনীর সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, সরকারের সঙ্গে আলোচনা একটি নিরর্থক অনুশীলন। তাই তিনি শুধু ‘প্রকৃত কর্তৃপক্ষের’ সঙ্গেই আলোচনা করবেন। 

এদিকে নতুন তোশাখানা মামলার শুনানি চলাকালে দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) বিভিন্ন প্রশ্নের লিখিত জবাব দেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। 

ইদ্দত মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত খালাস দেওয়ার পরই, তাদের বিরুদ্ধে নতুন এ তোশাখানা মামলাটি দেওয়া হয়।

T.A.S / T.A.S

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও