ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাহুবলে উৎকোচ ছাড়া ক্লিয়ারেন্স দিচ্ছেন না বিট কর্মকর্তা


আজিজু্ল হক সানু,বাহুবল photo আজিজু্ল হক সানু,বাহুবল
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ১:২৪

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সংরক্ষিত পুটিজুরী বনবিট কর্মকর্তা দীপংকর রায়ের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন অভিযোগে জর্জরিত দীপংকর রায়কে অভিযোগের কারণ দর্শাতে উর্ধ্বতন কর্তৃপক্ষ লিখিত আদেশ করলেও সেই আদেশ মানেননি। এ নিয়ে জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে,অনেকেই বলছেন দীপংকরের খুঁটির জোর কোথায়? জানা যায়, ওই কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ সহ চোরাই চক্রের সাথে গভীর সখ্যতা গড়ে তোলার অভিযোগ উঠে। এসব অভিযোগের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের আলোকে তাকে কারণ দর্শানোর নোটিশ করেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসেন চৌধুরী। কিন্তু এর কোন সুস্পষ্ট জবাব দেওয়া হয়নি। এদিকে গত ২৩ ও ২৪ সনের তিনটি লট নেন বাহুবলের নুরুল হোদা চৌধুরী শাহীন নামে এক ব্যক্তি। কিন্তু ওই লটের গাছের ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে গিয়ে প্রতি লটে ২০ হাজার টাকা উৎকোচ চেয়ে বসেন ওই কর্মকর্তা। শাহীন চৌধুরী জানান,উৎকোচ না দেওয়ায় গাছের ক্লিয়ারেন্স দেওয়া যাচ্ছে না। এতে তিনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা