ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হুইল চেয়ারের অভাবে বৃদ্ধার মানবেতর জীবনযাপন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ৩:৮

এক পা নেই, আরেক পা ও হাতের উপর ভর করে চলতে হয় বৃদ্ধা বাবুল আক্তারের। দীর্ঘ ২ বছর যাবৎ  এক পা ও হাতের উপর ভর করে চলছে তার জীবন। আর কোন দিন দুই পা'র উপর ভর করে দাঁড়াতে পারবেনা বাবুল আক্তার (৫৭)। 

ক্যান্সার আক্রান্ত হওয়ার পর ডাক্তারের পরামর্শে তার এক পা কেটে ফেলা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র বাশুড়িয়া এলাকায় স্ত্রী  ২ ছেলে ১ মেয়ে নিয়ে তার সংসার। আর বর্গা জমিতে কৃষি কাজ করে চলছে তাদের জীবন।  অসহায় এই বৃদ্ধার সাথে উপজেলা চত্বরে কথা হয়  দৈনিক সকালের সময় পত্রিকার স্থানীয় প্রতিনিধির সাথে। 

এ সময় তিনি বলেন, কেউ যদি একটা হুইল চেয়ার দিত তাইলে আর কিছু দিন চালতে পারতাম। তিনি আরো বলেন, প্রায় ২ বছর আগে ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে তার একটা পা কেটে ফেলা হয়েছিল। চার সদস্যের পরিবার নিয়ে সংসারে একমাত্র উপার্জনকারী তিনি নিজেই।  একটি পা না থাকায়, অন্য পাতে সেভাবে শক্তি পান না। অভাবের সংসারে করাতে পারেননি চিকিৎসাও। এরপর থেকেই শুরু হয় জীবন চালানোর যুদ্ধ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের মত শক্তিও শরীরে নাই।একটা চেয়ার যদি কেউ দিত, তা দিয়ে আরও কিছুদিন হয়তো চলতে পারতাম।

স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, তার পরিবারও অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছে। সরকার ও হৃদয়বানদের সহযোগিতা পেলে এই পরিবারটি অনেক উপকৃত হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের