ইসরায়েলি হামলায় লেবাননে ফাতাহ কমান্ডার নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফাতাহ-এর সামরিক শাখার একজন কমান্ডার নিহত হয়েছেন। তার নাম খলিল আল-মাকদাহ। তিনি হিজবুল্লাহর সঙ্গে কাজ করতেন বলেও দাবি করেছে ইসরায়েল। বুধবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ফিলিস্তিনি গ্রুপ ফাতাহ বুধবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। ফাতাহের সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডস বলেছে, খলিল আল-মাকদাহ উপকূলীয় শহর সিডনে ‘ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের সমর্থনে তার দায়িত্ব পালন করার সময়’ নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সিডনের ভিলাস এলাকায় একটি ইসরায়েলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল-মাকদাহ নিহত হন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী সিডনে বিমান হামলা চালিয়ে আল-মাকদাহকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।এক সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে, আল-মাকদাহ এবং তার ভাই মুনির ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কয়েক বছর ধরে হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের সঙ্গে কাজ করছিলেন।
দশ মাসের বেশি সময় ধরে গাজায় চলমান যুদ্ধ ও হিজবুল্লাহর সঙ্গে পাল্টা পাল্টি হামলার মধ্যে এই প্রথম ফাতাহ-এর বিরুদ্ধে ইসরায়েলি হামলার খবর জানা গেলো।
Aminur / Aminur
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা