স্বেচ্ছাসেবী সংগঠন সমাহার (আর্থ সামাজিক ও নারী উন্নয়ন সংগঠন)
সালেহা আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ
স্বেচ্ছাসেবী সংগঠন সমাহার(আর্থ সামাজিক ও নারী উন্নয়ন সংগঠন)এর নির্বাহী পরিচালক,সালেহা আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। স্বৈরাচার হাসিনা সরকার শাসনামলে উক্ত সংগঠনের নেতৃত্বে হাজার কোটি টাকা লোপাট করে এক সময়ের ফুটপাতে ভাতের বিক্রেতা সালেহা আহমেদ এখন বাড়ি ফ্ল্যাটের মালিক আঙ্গুল ফুলে কলাগাছ।
তিনি বিগত সরকারের আমলে করনা কালীন সময়ে অসহায় দুস্থ ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ এবং অভিভাবক সচেতনতা মুলক বৃদ্ধির নামে সহস্রাধিক কোটি টাকার বাজেট হাতিয়ে নিয়ে সঠিকভাবে বাস্তবায়ন না করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মোঃ আলমগীর হোসেন ও আওয়ামী লীগ সাবেক এমপি মেহের আফরোজ চুমকি'র রাজনৈতিক সহযোগিতায় দুর্নীতির টাকায় গরে তুলেছেন স্বামীর ভুমিতে চার তলা বাড়ী যাহার-নং ৯১১ শহীদবাগ-রাজধানীর শাহজাহানপুর,তার পাশেই একটি ফ্ল্যাট ও কুমিল্লা শহরে বাড়ী এবং বিভিন্ন ভাবে অর্থ বিনিয়োগ করে বিভিন্ন ব্যাবসা গড়ে তুলেছেন।
ভাগিয়ে নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য পদ সহ জয়িতা ফাউন্ডেশনের একটি খাবার দোকান। বিভিন্ন কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের জন্মনিবন্ধন জমা নিয়ে তাদের প্রশিক্ষণ এবং তাদের প্রতি বরাদ্দ অর্থ প্রদান না করে তা নিজেই আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। গাজীপুর,নারায়ণগঞ্জ,মুগ্ধা,ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় নাম মাত্র প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেন,ঐ সকল স্থানে ঘুরে দেখা গেছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। উক্ত অর্থ নিজেদের সিন্ডিকেট এর মধ্যে ভাগ বাটোয়ারা করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেন। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সমাহার(আর্থ সামাজিক ও নারী উন্নয়ন সংগঠনের)নির্বাহী পরিচালক -সালেহা আহমেদ দৈনিক সকালের সময় কে বলেন, আমি শাহজাহানপুরে বাড়ি নির্মাণ করেছি কুমিল্লাতে নানি বাড়িতে নিজে নির্মাণ করেছি তবে ঢাকায় আমার ফ্লাট নেই জয়িতা ফাউন্ডেশনে দোকান আছে।
এমএসএম / এমএসএম
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন