ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শান্তিগঞ্জে পানিতে ডুবে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ৪:৩৭

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নাইন্দা নদীতে ডুবে যাওয়া আনহারুজ্জামান(১৮) নামে এক নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বুধবার(২১ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নাইন্দা নদী থেকে ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

এর আগে সন্ধ্যা ৭ টার দিকে উজানীগাঁও ব্রিজে হাটতে গিয়ে হঠাৎ হোচট খেয়ে নদীতে পড়ে  নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। সে উজানীগাঁও গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে৷ এবং আব্দুল মজিদ কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে উজানীগাঁও ব্রীজে হাটতে গিয়ে হোচট খেয়ে পানিতে পড়ে যায় আনহারুজ্জামান। এরপর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সে। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও কোন সন্ধান পায়নি। পরে থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। পরে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে সেখানে পৌঁছে তারা রাত সাড়ে ৯ টার দিকে নিখোঁজ আনহারুজ্জামানের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯ টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিবারের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা