ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৩-৮-২০২৪ দুপুর ৩:৩৮

বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যার পরিস্থিতি চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন প্রায় বিপন্ন হয়ে যায়। জেলায় এবার চতুর্থবারের মতো বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়ে লক্ষাধিক মানুষ। তাদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যত্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে জেলা সদরের গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যতদিন পর্যন্ত বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবেনা, ততদিন পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শুকনো খাবার, ত্রাণ ও বিভিন্ন ধরনের মানব সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বাস দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

খাদ্যসামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, ক্যাপ্টেন গালিব বিন সাইফসহ অন্যান্য কর্মকর্তারা ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নবন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যার পরিস্থিতি চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন প্রায় বিপন্ন হয়ে যায়। জেলায় এবার চতুর্থবারের মতো বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়ে লক্ষাধিক মানুষ। তাদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যত্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে জেলা সদরের গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যতদিন পর্যন্ত বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবেনা, ততদিন পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শুকনো খাবার, ত্রাণ ও বিভিন্ন ধরনের মানব সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বাস দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

খাদ্যসামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, ক্যাপ্টেন গালিব বিন সাইফসহ অন্যান্য কর্মকর্তারা ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।

 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা