নেপালে যাত্রীবাহী বাস নদীতে, মৃত ১৪ ভারতীয়
নেপালে নদীতে পড়ে গেলো যাত্রীবোঝাই একটি বাস। বাসে যে ৪০ জন যাত্রী ছিলেন, তারা প্রত্যেকেই ভারতীয় বলে জানা গেছে। এই ঘটনায় এরই মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। সংবাদমাধ্যম এএনআই নেপাল পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার (২৩ আগস্ট) নেপালের তনহু জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে বাসটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়লো, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটি ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল। তনহু জেলার ডিএসপি দীপকুমার রায়া জানিয়েছেন, বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। বাসটির নম্বরপ্লেটেও ‘ইউপি’ লেখা রয়েছে। উত্তরপ্রদেশের এক সরকারি কর্মকর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে সেটির মালিকের নাম ও রাজ্যের কোনো বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসের ভারতীয় যাত্রীরা পোখরা শহরের একটি রিসর্টে ছিলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে বাসটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল। রাস্তাতেই ঘটে দুর্ঘটনা।
গত জুলাই মাসেও নেপালের ত্রিশূলি নদীতে ভেসে গিয়েছিল দু’টি বাস। দু’টি বাস মিলিয়ে মোট ৬৫ জন যাত্রী ছিলেন। গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে নেপালে। ফুঁসছে পাহাড়ি নদীগুলো। চলতি বর্ষার মৌসুমে নেপালে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০ জন।
Aminur / Aminur
পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা
সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা
৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি
এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ
নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট
নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা
প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন