সোনারগাঁয়ে শেখ হাসিনাকে আসামী করে আরও দুই হত্যা মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্তান হত্যার দায়ে কুলসুম বেগম ও চাচাতো ভাইকে হত্যার দায়ে আবু হানিফ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানায় দুটি হত্যা মামলা দায়ের করেন। এনিয়ে শেখ হাসিনাকে আসামী করে সোনারগাঁ থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৪ আগস্ট উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে আন্দোলন প্রতিরোধকারীদের ছোড়া গুলিতে নিহত হয় শেরপুর জেলার নকলা থানার জুলহাস মিয়ার ছেলে শফিক মিয়া। একইদিন গুলিবিদ্ধ হয় কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর থানার মৃত কামাল মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া (২০)। পরে ৫ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০জনকে আসামী করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।
একই দিনে নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১৫৬ নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২০জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।
শেখ হাসিনা ছাড়াও এ দুই মামলায় আসামী করা হয়েছে সাবেক সেতু ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied