ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে মুক্তিযোদ্ধাকে ফাঁসাতে মন্দিরে আগুন দিলো হিন্দু পরিবার: গ্রেফতার দুই


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-৮-২০২৪ রাত ১০:০

পূর্ব শত্রুতার জের ধরে একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসাতে নিজেদের বাড়ীর মন্দিরে খড় দিয়ে আগুন লাগিয়ে দেয় একটি হিন্দু পরিবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার করতে থাকে ওই মুক্তিযোদ্ধা তাদের মন্দির পুড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ছয়টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা হয়। সেনাবাহিনী ও পুলিশের অনুসন্ধানে সত্য ঘটনা প্রকাশ পাওয়ার পর এ নিয়ে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত দুইজনকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বিনোদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আলা উদ্দিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ী থেকে তুলে নিয়ে যান প্রতিবেশী অসিত কুমারসহ তার লোকজন। অসিতের বাড়ীতে নিয়ে একটি চেয়ারের সাথে বেঁধে রেখে বাড়ীর উঠানে  থাকা পারিবারিক মন্দিরে খড় দিয়ে আগুন লাগায় অসিতের পরিবারের লোকজন। পরে ধর্মীয় উস্কানির লক্ষে প্রচার করা হয় মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মন্দির ভাংচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন। 

সংবাদ পেয়ে সেনাবাহিনীর টহলে থাকা ওয়ারেন্ট অফিসার ছায়েম আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌছে মুক্তিযোদ্ধা আলা উদ্দিনকে উদ্ধার করে ও জিজ্ঞাসাবাদে আসল সত্য বের করে।

শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা আলা উদ্দিন বাদী হয়ে ঘটনার সাথে জড়ীত ১৮ জনের নাম উল্লেখ করে জুড়ী থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় এজাহারভুক্ত আসামি বাড়ীর মালিক অসিত রুদ্র পাল (৪০) ও নাদিম আহমেদ (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুড়ী থানার ওসি মো. মেহেদী হাসান জানান, বর্তমান সময়ের কথা চিন্তা করে ধর্মীয় উস্কানির লক্ষে এবং প্রতিপক্ষকে ফাসাতে আসামীপক্ষ মন্দির পোড়ানোর মত একটি স্পর্শকাতর অপরাধ করেছে। ঘটনার সাথে জড়ীতে সব আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান