খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ১৫ বছরের কিশোরের
সড়কে খেলতে গিয়ে পানিতে ডুবে ১৫ বছরের এক কিশোর প্রাণ হারিয়েছে। হঠাৎ বৃষ্টির পানিয়ে ভেসে গিয়ে তার মৃত্যু হয়। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লির চাণক্যপুরীতে। শুক্রবার ভারী বৃষ্টির ফলে রাজধানীর একাধিক এলাকায় পানি জমে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাস্তায় ওই কিশোর খেলছিল। টানা বৃষ্টির কারণে আচমকা রাস্তায় জমা পানির পরিমাণ বেড়ে স্রোতও বাড়তে থাকে। ঘটনার আকস্মিকতায় নিজেকে সামলাতে পারেনি কিশোর। পানির তোড়ে ভেসে যায় সেই কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জানিয়েছে, ভারী বৃষ্টির কারণেই এমন ঘটনা। পানির তোড়ে বেশ কিছু দূর ভেসে গিয়েছিল ওই কিশোর। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে শুক্রবার সারা দিন বৃষ্টি হয়েছে দিল্লিতে। ফলে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ রাস্তা পানিতে ডুবে যায়। উল্লেখ্য, গত মাসে দিল্লির রাজেন্দ্রনগরে আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির পানি ঢুকে ডুবে মৃত্যু হয় তিন শিক্ষার্থীর। বেসমেন্টের লাইব্রেরিতে ছিলেন তারা। বৃষ্টির পানির তোড়ে আচমকা ভেঙে গিয়েছিল বেসমেন্টের দরজা। পরে পানি ঢুকে পড়েছিল লাইব্রেরিতে। এই ঘটনা গড়িয়েছিল আদালতেও। কোচিং সেন্টারের মালিক-সহ একাধিক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
Aminur / Aminur
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা