ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সমাবেশ বাতিলের কারণ জানালেন ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১১:৩২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ গত ২২ আগস্ট সমাবেশের ডাক দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সমাবেশ হয়নি। এ ব্যাপারে ইমরান খান জানিয়েছেন, গত ৯ মের মতো সহিংসতা এড়াতেই সমাবেশটি সময় মতো করা হয়নি। তবে এই সমাবেশ আগামী ৮ সেপ্টেম্বর করা হবে বলে জানিয়েছেন তিনি। আদিয়ালা কারাগারে একটি দুর্নীতি মামলায় শুনানির পর গণমাধ্যমকর্মীদের ইমরান খান এ তথ্য জানান। এর আগে সমাবেশের অনুমতি নাও মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন দেশটির বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। সোমবার (১৯ আগস্ট) তিনি বলেন, বিরোধী দল সমাবেশের অনুমতি পাবে তা আমি মনে করি না। জিও নিউজের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলো বিবেচনায় তারা সমাবেশের অনুমতি পাবে তা আমি বিশ্বাস করি না। তারও আগে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জানিয়েছিলেন, ইমরান খান ২২ আগস্ট কেন্দ্রের রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর কারণ হলো দীর্ঘ বিরতির পর শক্তি প্রদর্শন। তাছাড়া চলতি মাসের শুরুর দিকে ইমরান খান দাবি করেন, মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র দুই মাস ক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) কারাবন্দি ইমরান খান এই ভবিষৎদ্বাণী করেন।

 

Aminur / Aminur

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও