জার্মানিতে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৩
জার্মানির জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। গতকাল(২৩ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হতাহতের ঘটনা ঘটে। শিল্পসমৃদ্ধ জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার কয়েক হাজার বাসিন্দা। সেখানেই হামলাটি চালানো হয়। হামলায় আহত আরও চার জনের অবস্থা গুরুতর।
জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ এক প্রতিবেদনে জানিয়েছে, উৎসবে আসা লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি। হামলাকারোকে ধরতে হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করেছে জার্মান পুলিশ। নগর কর্তৃপক্ষ লোকজনকে ফ্রনহফ মার্কেট এলাকা ছেড়ে যেতে বলেছে। সন্দেহভাজনকে খুঁজতে স্পেশাল টাস্ক ফোর্স অফিসারদের সঙ্গে নিয়ে ৪০টি কৌশলগত যানবাহন মোতায়েন করেছে।
তিন দিন ধরে চলার কথা ছিল এবং শহরটি প্রতি রাতে প্রায় ২৫ হাজার লোক সমাগমের অনুমান করা হচ্ছিল। শুক্রবারের ফ্রি ইভেন্টে কয়েক হাজার লোক ছিল। হামলার পর উৎসবটি বাতিল করা হয়েছে।
Aminur / Aminur
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা