রায়গঞ্জের চান্দাইকোনা আদর্শ সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত
দেশের প্রথমস্থান অধিকারী সমবায় সমিতি রায়গঞ্জের চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সমিতির হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে আব্দুর রাকীব বিশ্বাস সভাপতি ও শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ- সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন শওকত আলী, পরিচালক পদে নির্বাচিত হন আলতাফ হোসেন, শহীদুল ইসলাম প্রামানিক ও আমিনুল ইসলাম সুমন।
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। প্রিজাইডিং অফিসার ছিলেন সমিতির অন্যতম সদস্য অধ্যাপক রেজাউল করিম তালুকদার, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন বরুন কুমার দত্ত চৌধুরী, পোলিং অফিসার ছিলেন আব্দুর রাজ্জাক মাস্টার। মোট ৮৩ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোট প্রদান করেন। নির্বাচিত ছয় সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি তিন বছর দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা