কুমিল্লার চৌদ্দগ্রামে ১২০০ পরিবারকে ত্রাণ দিলেন দেলোয়ার হোসেন ও উত্তরাস্থ চৌদ্দগ্রাম ফোরাম
কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ জন্মভূমির বন্যাকবলিত ও বন্যাদুর্গত ১২০০ পরিবারের মাঝে খাবার সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছেন উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. দেলোয়ার হোসেন ও উত্তরাস্থ চৌদ্দগ্রাম ফোরামসহ ইসমাইল চৌধুরী ও আবুল কালাম মজুমদার।
শুক্রবার (২৩আগস্ট'২৪) ভারতের সীমান্তবর্তী কুমিল্লার দক্ষিণ চৌদ্দগ্রামে নিজ জন্মভূমিতে বন্যাকবলিত মানুষকে উদ্ধার ও ত্রাণ বিতরণ করেন ।
এসময় দক্ষিণ চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থিত মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উপহার প্রদান করেন।
ভারতের ত্রিপুরার গোমতি নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে কুমিল্লা, ফেনী, লহ্মীপুর, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এসব জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ, নেই মোবাইল নেটওয়ার্ক। ভেসে গেছে ঘরবাড়ি ও গববাদিপশু।
বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও উত্তরাস্থ চৌদ্দগ্রাম ফোরামসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তবে বন্যার তীব্রতা ভয়াবহ হওয়ায় দেখা দিয়েছে সংকট। আর এই সংকটকালে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মো. দেলোয়ার হোসেনসহ তাদের এই সংগঠন।
এ সময় দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ প্রসঙ্গে একেরপর এক ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে ভারত। অভিন্ন নদীগুলোর পানি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিবেশি দেশের স্বার্থ ক্ষুন্ন করে যাচ্ছে প্রতিনিয়ত। শুকনো মৌসূমে পানি আটকে রাখা ও ভরা মৌসূমে পূর্ব ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলা কোনোভাবেই কাম্য নয়। এর যৌক্তিক মীমাংসা হওয়া উচিৎ। আশাকরি সরকার এর কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান