ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দুমকিতে কোটা আন্দোলনে শহিদ পরিবারকে আর্থিক সাহায্য

ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১:৪৪
বিশিষ্ট ব্যবসায়ী মাসুদু আল মামুন (বাবু) ঢাকায় কোটা আন্দোলনে পটুয়াখালী জেলার দুমকীর শহিদ মিলন হাওলাদারের পরিবার ও শহিদ মো: জসিম উদ্দিন হাওলাদারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  করেছেন। এসময় ঢাকায় কোটা আন্দোলনে গুলিবিদ্ধ লেবুখালী ক্যান্টনমেন্টের সিএম এইচে চিকিৎসাধীন ফয়সালের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা করেছেন।এছাড়াও ঢাকায় আরো ১০ পরিবারকে আর্থিক সাহায্য করেছেন তিনি।
 
বিশিষ্ট এই ব্যবসায়ী আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খানের ছেলে।
 
গতকাল শুক্রবার (২৩আগস্ট) বিকেল ৫টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের মো: জসিম উদ্দিন হাওলাদারের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ লেবুখালী ক্যান্টমেন্টের সিএম এইচে চিকিৎসাধীন ফয়সাল এর খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা করেন তিনি। আহত ফয়সাল উপজেলার মুরাদিয়া ইউনিয়নে বাসিন্দা। 
সবশেষে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের শহিদ মিলনের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, কোষাধ্যক্ষ মো: বশির উদ্দিন হাওলাদার ও জামায়েত-ই- ইসলামী দুমকী শাখার আমীর জালাল উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের বশার, দুমকী উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সম্ভু, দুমকী উপজেলা ছাত্র দলের আহবায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান রিয়াজ, কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাহিদ খান। এছাড়াও বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমমনা দলের নেতা-কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ