দেশকে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেস্টা করা হয়েছিলঃ রফিকুল ইসলাম খান
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের পথ সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টায় সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল উল্লাপাড়ার গণমানুষের নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বক্তব্যের শুরুতেই জমায়াতের এ কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গত ১৫ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাকে উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে দেয়নি। আজকের এই হাজার হাজার মানুষের উদ্দেশে বলতে চাই,ছাত্রজনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে,ঠিক একইভাবে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করা হবে, ইনশাল্লাহ।
তিনি বলেন,হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেস্টা হয়েছিল। কিন্তু সারাদেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। থানা পাহারার দায়িত্বও পালন করেছে আমাদের নেতারা।
তিনি আরো ও বলেন,,ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। কিন্ত,আওয়ামী লীগ সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতারিত হয়েছে।
এসময় তিনি বানভাসী মানুষের পাশে দাড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।
পথ সভায় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আল হাদির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রাকিব হাসানের পরিচালানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মন্ডল,উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, তাড়াশ উপজেলা আমীর খ, ম সাকলাইন,সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী,
সেক্রেটারি-রাশেদুল ইসলাম শহীদ, সহ-সেক্রেটারি-এড্যভোকেট সদরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, হেদায়েতুল ইসলাম।
এর আগে সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজে পৌঁছলে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে রফিকুল ইসলাম খানকে স্বাগত জানান নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা