ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

সাভারে মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ১-৬-২০২১ রাত ৮:৪৭
সাভারের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে নারীসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে প্রিজনভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সাভারের আড়াপাড়া ও বনপুকুর এলাকায় সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলো- সাভারের কামাল রোডের টুকু মিয়ার ছেলে রুহুল আমিন (২৩),  একই এলাকার আবুল বাশারের ছেলে আকাশ আহমেদ (২১), বিনোদবাইদের আলমদিনা রোডের অলি মিস্ত্রীর ছেলে শাওন মিয়া (২০),  মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার জিন্নাত আলীর ছেলে কবির হোসেন (২০)। সে সাভারের বনপুকুর এলাকায় ভাড়া থাকত। এছাড়া ওয়াপদা রোডের সেলিম মিয়ার ছেলে হৃদয় (২২), একই এলাকার লবণ মিয়ার ছেলে গোলাম রাব্বী (২৩)। তারা সবাই মাদক ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে প্রাথমিকভাব জানা গেছে। অন্যদিকে সাজেদা বেগম (৪০) নামে এক ছদ্মবেশী পাগলিকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে মাদক সরবরাহ এবং তাদের সহায়তায় মাদকের ব্যবসা করতেন তিনি।
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার (৩১ মে) গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারীসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের তল্লাশি করে আড়াই হাজার পুরিয়া হেরোইন ও আধাকেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওই নারী পাগলির বেশে কিশোর গ্যাংয়ের সহায়তায় সাভারের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পিনিক রাব্বী কিশোর গ্যাং লিডার তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে সাভার মডেল থানায়। 
 
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসা, ছিনতাইসহ তারা এলাকায় ত্রাসের সৃষ্টি করছিল।

এমএসএম / জামান

চিতলমারীতে হাসিনা বেগম বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক তুঙ্গে

নাচোলে সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায়-মামলা গ্রেফতার-২

চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘদিন পর ওষুধ পেল মহেশখালীর ৩০টি কমিউনিটি ক্লিনিক

স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত

রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা

পুর্ব-সুন্দরবনে বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

​রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান