ভারতে 'অ্যান্টি-সাবমেরিন অস্ত্র' বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
ভারতে সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সনোবয়স এবং এর সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে ৫২ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার। শনিবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদসংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য এসব অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করে সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রদান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার এএন/এসএসকিউ হাই অল্টিটিউড অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (এইচএএএসডব্লিউ) সুনোবুয়স, এএন/এসএসকিউ-৬২এফ এইচএএএসডব্লিউ সুনোবুয়স সহ বিভিন্ন সরঞ্জাম কেনার অনুরোধ করেছে। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে ৫২ দশমিক ৮ মিলিয়ন ডলার। এরপরেই এসব অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত এসব অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তা লক্ষ্যকে সমর্থন করবে। সেইসঙ্গে এটি আমাদের প্রধান প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তাকে উন্নত করবে।
Aminur / Aminur
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা