দুর্ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে আসলাম চৌধুরী
সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে এবং চিকিৎসার খোঁজ খবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সদ্য কারামুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী এফসিএ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তিনি চমেক হাসপাতালে উপস্থিত হয়ে আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নিয়েছেন।
এসময় সীতাকুন্ড চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা কাজী মোঃ সালাহউদ্দিন, সীতাকুন্ড বিএনপি নেতা কাজী মোঃ মহিউদ্দিন, জয়নাল আবেদীন দুলাল, জাফর ভুইয়া, আলাউদ্দিন মাসুম, মোঃ মহিউদ্দিন, মোঃ মনিরসহ প্রমূখ নেতৃবৃন্দ সাথে ছিলেন। এসময় আসলাম চৌধুরী আহত নেতাকর্মীদের চিকিৎসায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদেরকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদানের আহবান জানান।
উল্লেখ্য, শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিরা রয়েল গেট এলাকায় সংঘটিত দুর্ঘটনায় ৩১ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এমএসএম / এমএসএম
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা
কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়
ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ
মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট
মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’
ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ
পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং