ফ্রান্সে টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেফতার
জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফ্রান্সের পুলিশ। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের বাইরে বুর্গেট বিমানবন্দরে গ্রেফতার হন এই রুশ-ফরাসি বিলিয়নিয়ার। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল টিএফ১ এবং বিএফএম। টিএফ১ টিভি জানিয়েছে, গ্রেফতারের আগে নিজের ব্যক্তিগত প্লেনে ভ্রমণ করছিলেন ধনকুবের দুরভ। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ফরাসি পুলিশ।
টিএফ১ এবং বিএফএম উভয় চ্যানেলই বলেছে, টেলিগ্রামে মডারেটরের অভাব সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত করছে পুলিশ। তাদের বিশ্বাস, মডারেটরের অভাবের কারণে মেসেজিং অ্যাপটিতে ‘অপরাধমূলক কার্যকলাপ’ বাধাহীনভাবে চলতে পারে। বর্তমানে বিশ্বজুড়ে টেলিগ্রামের ১০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। বিশেষ করে রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে এটি বেশি জনপ্রিয়। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পরেই প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে নাম আসে টেলিগ্রামের। দুরভকে গ্রেফতারের খবরে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি টেলিগ্রাম। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশও এ বিষয়ে মুখ খোলেনি।
Aminur / Aminur
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট
মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান
কোনো মুসলিম এ জঘন্য অপরাধ করার চিন্তা করার সাহসও করবে না
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪