ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গুইমারা রিজিয়নের মানবিক সহায়তা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৩:৫১

 গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: রাইসুল ইসলাম। 

২৫ আগস্ট ২০২৪ সকালে গুইমারা উপজেলার হাজীপাড়া, আমতলী পাড়া, বড়পিলাক ও হাফছড়িসহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রিজিয়ন কমান্ডার। এ সময় তিনি বলেন, গুইমারা রিজিয়নের আওতাধীন বন্যা কবলিত প্রতিটি এলাকায় পানিবন্দী মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনা সদস্যরা খাদ্য সামগ্রী ডাল, চাল, তেল, আদা, চিনি, বিস্কুট, গুড়া দুধ, লবন, স্যালাইন ও দিয়াশলাই বিতরণ অব্যহত রেখেছে। 

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষদের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। এ সময় রিজিয়নের বি.এম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন, জি.টু.আই মেজর মিয়াম সাইফুল ইসলাম সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা